ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

পানছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক

#
news image

খাগড়াছড়ির পানছড়ি (৩ বিজিবি) উপজেলায় বিজিবির সুনির্দিষ্ট অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় লোগাং ৩ বিজিবি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, সিভিল সোর্সের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে সুবেদার মোঃ মোখলেছুর রহমান-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল পানছড়ির বাবুরাপাড়া এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেইন রোডে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় উৎপাদিত বিভিন্ন ধরনের কম্বল, কমফোর্টার, সাবান ও পাতা শ্যাম্পুসহ বেশ কিছু অবৈধ মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্রে জানানো হয়, আটক মালামাল চোরাচালান প্রতিরোধে চলমান কঠোর নজরদারিরই অংশ। এসব মালামাল আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্পে আনা হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ মনে করছে, সীমান্ত ঘেঁষা এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে এ ধরনের সফল অভিযান ভবিষ্যতে আরও কঠোরভাবে চোরাকারবারিদের দমনে সহায়ক ভূমিকা রাখবে।

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

২৯ নভেম্বর, ২০২৫,  5:17 PM