ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

পরিস্থিতি ঠিক রাখায় জিএমপি'র মাসিক কল্যাণ পুরস্কার পেল গাছা থানা

#
news image

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দপ্তরে আজ মঙ্গলবার সকাল ১১ টায় মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার  জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।  তিনি পেশাদারিত্বে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন আবেদন ও সমস্যার কথা শোনেন।

ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখায় গাছা থানার ভারপ্রাপ্ত ওসি আমিনুল ইসলামকে পুরস্কৃত করেন। এছাড়াও, দায়িত্ব নিয়ে নিষ্ঠার সাথে কাজ করায় একাধিক টিমের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুলিশ সদস্যগণ তাদের উত্থাপিত আবেদন ও সমস্যার কথা তুলে ধরলে কমিশনার মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় প্রদত্ত বক্তব্যে তিনি জিএমপি'তে কর্মরত পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণের আশ্বাস প্রদান করেন।  একইসাথে, ফোর্সের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণকেও কাঙ্খিত সেবা প্রদানের জন্য সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রতি জোর আহ্বান জানান।

উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদ হোসেন ভূঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) এবং অন্যান্য উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ গাজীপুর মেট্রোপলিটন এলাকার পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার সদস্যবৃন্দ।

গাছা (গাজীপুর) প্রতিনিধি :

১৮ নভেম্বর, ২০২৫,  9:08 PM

news image
অর্থ পুরস্কার গ্রহণ করেন মোঃ আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ গাছা থানা, জিএমপি