ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক ০২টি অভিযানে বিপুল বিদেশী মদ ও ফেন্সিডিল আটক

#
news image

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান(৫৯ বিজিবি) কর্তৃক সোনামসজিদ বিওপি ও শিয়ালমারা বিওপির বিশেষ দল পৃথক ২ টি অভিযানে বিপুল পরিমাণের মাদক আটক করেছে। 
বিজিবি মহাপরিচালক মহোদয় এবং সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিজিবি সদস্য সজাগ ও তৎপর রয়েছে। একই ধারাবাহিকতায় অদ্য (৭ নভেম্বর) শুক্রবার  মধ্যরাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ বিওপি ও  শিয়ালমারা বিওপি কর্তৃক ২টি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে রাত আনুমানিক সাড়ে বারো ঘটিকায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের উত্তরে অবস্থিত মোজাম্মেল এর আমবাগানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ২৪ বোতল ভারতীয় মদ (Officer’s Choice) আটক করতে সক্ষম হয়। এছাড়া অপর অভিযানে রাত আনুমানিক ৩:৫০  ঘটিকায় শিয়ালমারা বিওপি’র আরেকটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৮ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। বর্তমানে আটককৃত মাদকদ্রব্যগুলো জিডি করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে। এছাড়া প্রতিবেশী দেশ থেকে যে কোন ধরনের অবৈধ চোরাচালানী মালামালসহ মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সর্বদা সজাগ রয়েছে।

আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

০৭ নভেম্বর, ২০২৫,  10:24 PM