ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

পুবাইল থানার ওসি আমিরুল ইসলাম প্রত্যাহার

#
news image

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা.শফিকুর রহমানকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি মন্তব্যের জেরে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ আমিরুল ইসলামকে থানার দায়িত্ব থেকে সরানো হয়েছে।

মন্তব্যে তিনি লিখেছিলেন, আগে গণভোট দরকার যে স্বাধীনতা বিরোধীদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কিনা। এই মন্তব্যকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর মজলিস পূবাইল থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ দায়ের করে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে মো. শেখ আমিরুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত (লাইনওআর) করা হয়েছে।
জানা গেছে, গত ২০ অক্টোবর পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলামের বিরুদ্ধে জিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন, জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর মজলিসের শুরার সদস্য অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন এবং পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির আইনজীবী মোহাম্মদ শামীম হোসেন মৃধা।

অভিযোগে বলা হয়, ওসি শেখ আমিরুল ইসলাম থানায় যোগদানের পর থেকেই একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং জামায়াত ও এর নেতাদের উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করছেন। এছাড়াও তিনি ওই রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা নিয়েছেন। জামায়াতের অভিযোগ, একজন সরকারি কর্মকর্তা হিসেবে ওসি শেখ আমিরুল ইসলাম যে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করছেন, তা প্রশাসনিক নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। এ কারণে শুধু বদলিই নয়, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে। স্থানীয় পর্যায়ে এই ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। পুলিশ প্রশাসনও বিষয়টিকে গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে।

মোঃ নজরুল ইসলাম, গাজীপুর :

২৮ অক্টোবর, ২০২৫,  5:53 PM