ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

ফটিকছড়িতে বিদেশি পিস্তল ও গুলিসহ সেনাবাহিনীর হাতে একজন আটক

#
news image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।তার নাম মোঃ বখতিয়ার উদ্দিন মঞ্জু (৩৮)।

শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার লেলাং ইউনিয়নের তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ১৯৯ রাউন্ড গুলি এবং ১৩টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়,গোপন তথ্যের ভিত্তিতে খিরাম আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্জোর নেতৃত্বে একটি দল লেলাং ইউনিয়নের গোপালঘাটা ও নোয়া হাট এলাকায় অভিযান পরিচালনা করে। দলটি প্রথমে নোয়া হাট এলাকার বাসিন্দা মোঃ সেলিমের বাড়িতে তল্লাশি চালায়, তবে সেখানে কিছু পাওয়া যায়নি। এরপর দলটি গোপালঘাটা গ্রামের রমজান আলী সিকদার বাড়ির বাসিন্দা বখতিয়ার উদ্দিন মন্জুর বাড়িতে তল্লাশি চালায়।

তল্লাশি অভিযানে বখতিয়ারের ঘর থেকে একটি বিদেশি পিস্তল,পিস্তলের ৫ রাউন্ড গুলি,একটি ম্যাগাজিন,পয়েন্ট টুটু রাইফেলের ১৯৯ রাউন্ড গুলি,দুটি কার্তুজ,দুটি বিদেশি মদের বোতল,১৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন,দুটি পাসপোর্ট,তিনটি চাকু এবং একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়৷ তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  5:35 PM