ঢাকা ১৮ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা: ৪০ বছর পর আবারও সেই চেনা রূপ সরিষাবাড়ীতে ৩০২ প্রান্তিক শিশুর মাঝে স্কুল ব্যাগ, ছাতা, গাছের চারা ও মুরগি বিতরণ চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা গাজীপুরে ডিবির আদলে সদর পুলিশের হানা ২ বিদেশি পিস্তল ও গুলিসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান গণমাধ্যমসমূহকে নীতিমালা যথাযথভাবে মেনে চলার আহ্বান তথ্য অধিদফতরের বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি : ৪ শিক্ষককে শোকজ আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়: অ্যাটর্নি জেনারেল টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

আন্দোলনে গুলিবর্ষণ : যুবলীগ নেতা বুলবুল চট্টগ্রাম নগরে গ্রেপ্তার

#
news image

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক বুলবুল হোসেন প্রকাশকে (৪৪) চট্টগ্রাম নগরের হালিশহর থেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও অন্যান্য অপরাধে ১৬টি মামলা রয়েছে। 

সোমবার পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় নগরের হালিশহরের রমনা উচ্চ ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করে হামলার মামলায় বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় তিনি ছিলেন ১৫২তম আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে পটিয়া, ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও অন্যান্য অপরাধে অন্তত ১৬টি মামলা রয়েছে।
 
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৪ আগস্ট চট্টগ্রাম শহরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের সামনের পাকা রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতে অংশ নেন আগ্রাবাদের শিক্ষার্থী রাইয়ানসহ অসংখ্য আন্দোলনকারী।

সেদিন বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলন ভাঙতে ‘ফ্যাসিস্ট সরকারের নীলনকশা’ বাস্তবায়নের অংশ হিসেবে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে রাস্তার আশপাশের গলি ও মোড়ে অবস্থান নেন। একপর্যায়ে তারা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ শুরু করে। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মারধরও করা হয়।

এলোপাথাড়ি গুলিতে রাইয়ানের ডান চোখ, কপাল, ডান হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। এ ছাড়া কয়েকশ’ শিক্ষার্থী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের হামলায় আহত হন। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এ ঘটনায় আহত রাইয়ান ২০২৪ সালের ১০ নভেম্বর চট্টগ্রাম কোতোয়ালী থানায় মামলা করেন। মামলায় ২৭৮ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়।

কোতোয়ালী থানার এসআই শরীফ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। 

চট্টগ্রাম প্রতিনিধি :

০১ সেপ্টেম্বর, ২০২৫,  3:47 PM