ঢাকা ১৮ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা: ৪০ বছর পর আবারও সেই চেনা রূপ সরিষাবাড়ীতে ৩০২ প্রান্তিক শিশুর মাঝে স্কুল ব্যাগ, ছাতা, গাছের চারা ও মুরগি বিতরণ চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা গাজীপুরে ডিবির আদলে সদর পুলিশের হানা ২ বিদেশি পিস্তল ও গুলিসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান গণমাধ্যমসমূহকে নীতিমালা যথাযথভাবে মেনে চলার আহ্বান তথ্য অধিদফতরের বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি : ৪ শিক্ষককে শোকজ আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়: অ্যাটর্নি জেনারেল টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

উখিয়ায় সেনা সদস্য পরিচয়ে ভুয়া যুবক আটক

#
news image

কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়া এক ভুয়া যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট ২০২৫ ইং তারিখ রাত ৯টা ৩০ মিনিটের দিকে স্থানীয় লোকজন উখিয়া থানায় খবর দেন যে, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আনসার চেকপোস্টের সামনে সিভিল পোশাকে একজন ব্যক্তি ওয়াকিটকি হাতে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর (ASU) সদস্য পরিচয় দিয়ে ঘোরাফেরা করছেন। এ সময় স্থানীয়রা সন্দেহ হলে তাকে আটক করে।

খবর পেয়ে উখিয়া থানার রাত্রিকালীন কিলো ০৬ টিমের ইনচার্জ এসআই মো. কামাল হোসেন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তিকে হেফাজতে নেন। পরে তার পরিচয় যাচাই করে জানা যায়, সে প্রকৃতপক্ষে সেনাবাহিনীর সদস্য নয়।

আটক ব্যক্তির নাম মো. ইউসুফ আনোয়ার (৩০)। তিনি উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব পাতাবাড়ি এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটি কালো রঙের ওয়াকিটকি উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় উখিয়া থানায় মামলা (নং–৫৯, তারিখ ৩০/০৮/২০২৫) দায়ের করা হয়েছে। আটক ইউসুফ আনোয়ারকে শনিবার (৩০ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার দায়িত্বশীল কর্মকর্তারা।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

০১ সেপ্টেম্বর, ২০২৫,  3:23 PM