ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

গাজীপুরের পোশাক শ্রমিকদের সঙ্গে কারখানার কর্মকর্তাদের পাল্টাপাল্টি ধাওয়া-আহত ৪

#
news image

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে পোশাক শ্রমিকদের সঙ্গে কারখানার কর্মকর্তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার শ্রমিক আহত হয়েছেন। আহতদের কারখানার ভেতরে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে খাবার বিরতির পর কোনাবাড়ী জরুন এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম পল্লী বাংলাকে বলেন, শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় আজকের কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬৪ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। ওই সব শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী তাদের পাওনাদি পরিশোধ করা হয়।

আরও জানা যায়, এদিকে শ্রমিকদের অভিযোগ তাদের নাম তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর কালো তালিকায় রাখা হয়েছে। যার কারণে তাদের অন্য কোনো কারখানায় চাকরি হচ্ছে না। ওই তালিকা অপসারণের দাবিতে ছাঁটাইকৃত শ্রমিকরা রোববার দুপুর ৩টার দিকে কারখানার মূল ফটকে এলে কর্মরত শ্রমিকদের ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। এরপরই ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কারখানার কর্মকর্তা এবং শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। বিকেল পৌনে চারটার সময় ছাঁটাইকৃত শ্রমিকরা ফের মূল ফটকে এসে হামলা চালায়।

এ বিষয়ে গাজীপুর-২ শিল্পাঞ্চলের পুলিশ সুপার সারওয়ার আলম পল্লী বাংলাকে জানান, কোনাবাড়ী এলাকায় ইসলাম কারখানার শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যার পর থেকে ঘটনাস্থলে শিল্প পুলিশ, সেনাবাহিনী, মেট্রোপলিটন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।

উপজেলা প্রতিনিধি (কোনাবাড়ী, গাজীপুরে) :

০১ ডিসেম্বর, ২০২৪,  10:55 PM

news image
.