ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

বাগেরহাটে চোরাই পিকআপ ও ছয় লাখ টাকার মালামালসহ একজন আটক

#
news image

বাগেরহাটে চুরি হওয়া নীল রঙের ISUZU কোম্পানির একটি পিকআপ ভ্যান ও ছয় লাখ টাকার মালামালসহ এক চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 
 
বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শামীম হোসেন বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাগেরহাট জেলার পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফের দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। চৌকস একটি ডিবি টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে গত মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটে গোপালগঞ্জ সদর থানাধীন ঘোনাপাড়ায় অভিযান চালায়। গোপালগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মিক্সার পাওয়ার প্লান্ট সংলগ্ন খুলনা-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশ থেকে চোরাই পিকআপটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে গাজীপুর জেলার কাপাসিয়া থানার রায়নন্দা এলাকার বাসিন্দা মামুন মিয়ার ছেলে মোঃ আলিফ হাসান তাসিনকে গ্রেপ্তার করা হয়।
 
ঘটনাটি নিয়ে বাগেরহাট সদর থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
 
তিনি আরও জানায়, অভিযান পরিচালনার ক্ষেত্রে পুলিশ সুপারের দিকনির্দেশনা অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে। চুরি-ডাকাতি দমনে পুলিশের এমন তৎপরতা আরও জোরদার করা হবে।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

০৯ আগস্ট, ২০২৫,  4:00 AM