ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

সরিষাবাড়ীতে জাল টাকা সহ এক ব্যাক্তি গ্রেফতার

#
news image

জামালপুরের সরিষাবাড়ীতে জাল টাকা সহ মামুনুর রশিদ (৪০) নামে সাবেক পুলিশ সদস্য কে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। বুধবার (৬ আগষ্ট) উপজেলার আরামনগর এলাকার সোনালী ব্যাংক (পিএলসি) শাখা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রুহিলি গ্রামের আনোয়ার হোসেন মনোহর এর ছেলে বলে জানা গেছে। 
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার এস.আই (নিরস্ত্র) শাহীন মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামুনুর রশিদ কে সন্দেহজনক অবস্থায় আটক করেন। পরে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে ৫০০ টাকার জাল নোট ৩২টি (মূল্য ১৬ হাজার টাকা), এবং নগদ ১০০০ টাকার নোট ১০০টি ও ৫০০ টাকার নোট ২০০টি সহ মোট ২ লক্ষ টাকা পাওয়া যায়।
জাল টাকা সহ আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, বিভিন্ন উৎস থেকে এ জাল টাকা সংগ্রহ করে তা সাধারণ জনগণের কাছে আসল টাকা হিসেবে সরবরাহ করতেন বলে মামলার বাদী সরিষাবাড়ী থানার এস আই শাহীন মিয়া নিশ্চিত করেন ।
আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সরিষাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান (রাশেদ) বিষয়টি নিশ্চিত করেন।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

০৯ আগস্ট, ২০২৫,  3:48 AM