ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

#
news image

আগামী ৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই।’

আজ শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না।

আওয়ামী লীগ গুপ্তভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রম বন্ধ করতে কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি কোনো অপরাধে জড়িত থাকে, তাকে আইনের আওতায় আনা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগের পরিকল্পনা ও গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সব জানা যাবে।

মিডিয়ার ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা সত্য তুলে ধরছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। আমি সবসময়ই বলে আসছি, আপনারা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না।

নিজস্ব প্রতিবেদক :

০২ আগস্ট, ২০২৫,  8:22 PM