ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

টেকনাফে মাছ ধরার নৌকা থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৪

#
news image

কক্সবাজারের টেকনাফে একটি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ সময় চার মাদক কারবারীকে আটক করা হলেও মূল হোতা একজন পালিয়ে যায়। 

বুধবার (৩১ জুলাই) সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল ঘাট এলাকায় এই অভিযান চালিয়ে এসকল মাদকউদ্ধার করে র‌্যাব-১৫। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মুন্ডার ডেইল ঘাটে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে করে একটি বড় ইয়াবার চালান পাচারের প্রস্তুতি চলছে। পরে সেখানে অভিযান চালিয়ে মাছ ধরার নৌকার ভেতর থেকে ২ লাখ পিস ইয়াবা, প্রায় এক লাখ টাকা মূল্যের মাছ ধরার জাল এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার  মো. ফরিদ আলম (৪০),ঐ ইউনিয়নের খুরের মুখ জিরো পয়েন্ট এলাকার মো. নুরুল আফছার (২১),একই এলাকার  মো. শওকত আলম (১৯) ও মো. আকিল (১৮)।
র‍্যাব জানায় অভিযানের সময়  পালিয়ে যান গ্রেফতারকৃতদের সহযোগী আব্দুল গফুর (৩৫)।

র‌্যাব-১৫ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

০১ আগস্ট, ২০২৫,  4:33 AM