ঢাকা ১৮ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা: ৪০ বছর পর আবারও সেই চেনা রূপ সরিষাবাড়ীতে ৩০২ প্রান্তিক শিশুর মাঝে স্কুল ব্যাগ, ছাতা, গাছের চারা ও মুরগি বিতরণ চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা গাজীপুরে ডিবির আদলে সদর পুলিশের হানা ২ বিদেশি পিস্তল ও গুলিসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান গণমাধ্যমসমূহকে নীতিমালা যথাযথভাবে মেনে চলার আহ্বান তথ্য অধিদফতরের বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি : ৪ শিক্ষককে শোকজ আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়: অ্যাটর্নি জেনারেল টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ ও নগদ অর্থসহ আটক ১

#
news image

রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও নগদ অর্থসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার ২৫ জুলাই গভীর রাতে উপজেলার সাহেবগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
 
আটক ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪০), পিতা মোঃ ফজলউদ্দিন, গ্রাম: চক দুর্গাপুর, ডাকঘর: দুলারহাট, থানা: মিঠাপুকুর, জেলা: রংপুর।
 
সেনাবাহিনীর তারাগঞ্জ ক্যাম্প কমান্ডার আরিয বিন বাশার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে নজরুল ইসলাম নামে এক মাদক কারবারি বদরগঞ্জ উপজেলার  সাহেবগঞ্জ বাজার এলাকায় ২ বস্তা দেশীয় মদ নিয়ে বিক্রয়ের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) ইউনিটের তারাগঞ্জ ক্যাম্প থেকে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৭ কেজি দেশীয় মদ, নগদ ১ লাখ ৬৬ হাজার ৯শত টাকা, ৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনগত ব্যবস্থা নিতে রাতেই বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। 
 
তবে এ ধরনের অভিযানে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা মাদক বিরোধী প্রচেষ্টাকে আরও জোরদার করবে বলে জানান এলাকাবাসী।
 
এবিষয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম আতিকুর রহমান জানান, রাতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল মাদকসহ নজরুল নামে এক মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে। তাকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সবুজ আহম্মেদ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

২৭ জুলাই, ২০২৫,  1:00 AM