ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

সবার সহযোগিতায় অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#
news image

অন্তর্বর্তী সরকার সবার সহায়তা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে অনুষ্ঠিত করতে সক্ষম হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

সুষ্ঠু নির্বাচন আয়োজন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন করার দায়িত্ব শুধু পুলিশের না, সবচেয়ে বড় দায়িত্ব যারা নির্বাচন করবেন। এরপর নির্বাচন কমিশন, প্রশাসন। সবাই যদি সহযোগিতা করে তাহলে আমরা ভালো নির্বাচন আয়োজন করতে পারবো।

জুলাই আন্দোলনে সারা দেশে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসীদের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখনো সব অস্ত্র উদ্ধার করা হয়নি। আসন্ন নির্বাচনের আগেই আরও অস্ত্র উদ্ধার করা হবে।’

জুলাই আন্দোলন পরবর্তী হওয়া হত্যা ও হত্যাচেষ্টা মামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কয়েকটি মামলার বিচার শুরু হয়ে গেছে। মামলার তদন্ত কার্যক্রম ভালো অবস্থায় রয়েছে। 

তিনি বলেন, এসব হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিকে হয়রানির শিকার হতে দেওয়া যাবেনা, নিরপরাধ ব্যক্তিকে হয়রানির শিকার থেকে রক্ষায় আমাদের সজাগ দৃষ্টি রাখতে হচ্ছে। কিছু স্বার্থন্বেষী মহল নিজেদের স্বার্থে নিরীহ ব্যক্তিদের আসামি করেছে। তারা যদি আসল আসল ব্যক্তিদের নাম দিতো তাহলে এতো সমস্যা হতো না।

এর আগে উপদেষ্টা সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-১১ এর কার্যালয় পরিদর্শন করেন। 

এসময় র‌্যাবের মহাপরিদর্শক একে এম শহীদুর রহমান, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

২৭ জুলাই, ২০২৫,  12:17 AM