ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

#
news image

নেত্রকোনার  বারহাট্টায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি রিদয় খাঁনকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম প্রযুক্তির সহায়তায় (২৪ জুলাই) বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বারহাট্টার পার্শ্ববর্তী উপজেলার ধর্মপাশা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত রোববার ২০ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের কাঁকুড়া এলাকায় ননী গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীকে রিদয় খাঁন ও অজ্ঞাত ২-৩ জন সঙ্গী মিলে অপহরণ করে। অপহরণের ৫ ঘন্টা পর ২১ জুলাই ভোর সাড়ে ৪ টার দিকে ভুক্তভোগী কৌশলে তার দাদার মোবাইলে ফোন করলে পরিবারের লোকজন ভুক্তভোগীকে গেরিয়া গ্রামের একটি কালভার্টের উপর থেকে উদ্ধার করে। ঘটনার পর থেকে প্রধান আসামী রিদয় খাঁন পলাতক ছিলেন। তবে বারহাট্টা থানা পুলিশের বুদ্ধিদীপ্ত অভিযানে গত ২৪ জুলাই রাতে প্রধান আসামিকে আটক করা হয়।

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান  জানান, "মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অপহরণের ঘটনায় প্রধান আসামি রিদয় খাঁনকে আজকেই আদালতে প্রেরণ করে তার ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এই ঘনটায় অজ্ঞাত আসামিদেরও গ্রেফতারে পুলিশ সক্রিয়ভাবে অভিযান চলমান রয়েছে। ।বারহাট্টায় যেই অপরাধ করুক না কেন সে পার পাবে না।"

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

২৬ জুলাই, ২০২৫,  8:39 PM