ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

স্বরাষ্ট্র উপদেষ্টার কক্সবাজার সফর: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা

#
news image

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদারে সরকারের কড়া নজরদারি—মাঠপর্যায়ে সরেজমিনে পর্যালোচনায় স্বরাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসমূহে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাসী তৎপরতা ও মাদক চোরাচালানের মতো কর্মকাণ্ড রোধে সরকারের তৎপরতা আরও জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (১৪ জুলাই ২০২৫) স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী সরেজমিনে পরিদর্শনে আসেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-০৮/ওয়েস্ট।

দুপুর ৩টা ৩০ মিনিটে তিনি উখিয়ার বালুখালীস্থ ক্যাম্প-০৮/ওয়েস্ট এর নিরাপত্তা ওয়াচ টাওয়ার এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি বলেন সবধরনের অপরাধ বন্ধ করতে হবে বিশেষ করে মাদক ও মাদক কারবারি কে গ্রেফতার করতে বলেন।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বীর প্রতীক ফারুক-ই-আজম, উপদেষ্টা (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, সাবেক বিমান বাহিনী প্রধান ও প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

উপদেষ্টা মহোদয়গণ পরিদর্শনকালে ক্যাম্পে নিরাপত্তা পরিস্থিতি, আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা ও চলমান মানবিক সহায়তার কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে বিকেল ৪টার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজারে র‍্যাব-১৫ সদর দপ্তরের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে র‍্যাব-১৫ এর কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প ঘিরে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পে গতকাল ও রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসনে গ্রুপের ৪ সদস্য কে বিদেশি অস্ত্র ও নগদ ১৪ লাখ টাকা সহ অস্ত্র বেচাকেনার সহ আটক করে।  বিগত কয়েক মাসে একাধিক অপহরণ, খুন, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকের মতো অপরাধ বেড়ে যাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এমন বাস্তবতায় সরকারের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করতে উচ্চপর্যায়ের তদারকি ও নীতিনির্ধারণী পর্যায়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের এই সফর সেই ধারাবাহিকতারই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

১৫ জুলাই, ২০২৫,  12:56 AM