ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ এক যুবক গ্রেফতার

#
news image

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকা হতে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি সহ জুয়েল রানা (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

২৩ নভেম্বর শনিবার দিনগত রাতে ঘোড়াঘাট পৌর এলাকা হতে জুয়েল রানা (২০) গ্রেফতার করা হয়।  এরপর জুয়েল রানা দেওয়া তথ্য মতে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রামের জুয়েল মিয়ার বসতবাড়ী হতে বিদেশী পিস্তলটি ও গুলি উদ্ধার করা হয়।  গ্রেফতার জুয়েল রানা (২০) দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর এলাকার মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে।

এ বিষয়ে ২৪ নভেম্বর রবিবার পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি জুলফিকার আলী ভুট্টো জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে ঘোড়াঘাট পৌর এলাকার হতে প্রথমে জুয়েল রানা কে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতারকৃত জুয়েল রানার দেওয়া তথ্য মতে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী সদস্যরা। এসময় উদয়সাগর গ্রামের বাসিন্দা ও গ্রেফতারকৃত জুয়েল রানার ভগ্নিপতি জুয়েল মিয়ার বসতবাড়ি থেকে ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল ও আট রাউন্ড তাজা গুলিসহ উদ্ধার করা হয়।

এঘটনায় গ্রেফতারকৃত জুয়েল রানা (২০) এর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি:

২৬ নভেম্বর, ২০২৪,  12:19 AM