ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

আজমিরীগঞ্জ সিনেমা হল সংলগ্ন এলাকায় ইয়াবা সহ ইয়াবা ব্যাবসায়ী আটক

#
news image

হবিগঞ্জ জেলার আজমীরীগঞ্জ থানার পুলিশ মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ১০২ পিস ইয়াবাসহ একজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৭/৬/২৫) দুপুর ১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানাধীন আজমিরীগঞ্জ পৌরসভার সিনেমা হল সংলগ্ন পাহাড়পুর রোডে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো : শফিকুল ইসলামের নেতৃত্বে ও এস আই শুভ্র সহ একটি বিশেষ টিমের অভিযানে তাকে আটক  করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ী আজমিরীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোঃ আরজ আলীর পুত্র মোঃ রিশাদ মিয়া (২৫)।

আজমিরীগঞ্জ থানার (এসআই)  শুভ্র  জানান, অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে ১০২ পিস ইয়াবা  ট্যাবলেট সহ নগদ ২১০০ টাকা উদ্ধার করা হয়।আটককৃতকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

স্থানীয় জনগণ পুলিশের এই পদক্ষেপকে প্রসংশা ও স্বাগত জানিয়ে বলেছেন, মাদকবিরোধী এই কার্যক্রম সমাজকে অপরাধমুক্ত রাখতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে আজমিরীগঞ্জে ইয়াবা ট্যাবলেটের রমরমা ব্যাবসা চলে আসছে। তবে ইয়াবা ট্যাবলেট বিক্রেতার মূল হোতাকে আইনের আওতায় আনার দাবি জানান আজমিরীগঞ্জের সাধারণ জনগণ।

আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, " মাদক ব্যবসা ,মাদক সেবন কারী,এবং মাদকের সাথে জড়িত ব্যক্তিদের প্রতিরোধে পুলিশ সব সময় সজাগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।”  মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে ও  আহ্বান  জানিয়েছেন তিনি । যেকোনো ধরনের তথ্য থাকলে তা থানায় অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন ।

মোঃ সাইফুর রহমান, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :

১৮ জুন, ২০২৫,  2:14 AM