ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

সুনামগঞ্জে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে টাস্কফোর্স 

#
news image

জেলার সদর উপজেলায় সুরমা নদীতে অভিযানকালে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ  ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে জেলা টাস্কফোর্স।

আজ রোববার ভোররাত সাড়ে ৩ টার দিকে সুরমা নদীর হালুয়ারঘাট এলাকায় ইঞ্জিন-চালিত নৌকাসহ এসব ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়।

সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার ভোররাত সাড়ে ৩ টার দিকে টাস্কফোর্স সুনামগঞ্জে সুরমা নদীর হালুয়ার ঘাট এলাকায়  জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মেহেদী হাসান হৃদয়- এর নেতৃত্বে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন-চালিত কাঠের নৌকা সহ একহাজার ৭০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, সাতহাজার ২০০ পিস ক্রিম এবং ১৮০ কেজি জিরা জব্দ করে। জব্দকৃত সামগ্রীর সর্বমোট আনুমানিক মূল্য দুইকোটি তিনলাখ ৬ হাজার টাকা।

এ অভিযানে সুনামগঞ্জ-২৮ বিজিবি’র সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম-সহ ২০ জন জওয়ান অংশ নেন।

সুনামগঞ্জ- ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ. কে. এম. জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় শাড়ি, ক্রিম ও জিরা সুনামগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন। 

সুনামগঞ্জ প্রতিনিধি :

০২ জুন, ২০২৫,  2:10 PM