ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

ভূমি সেবা ডিজিটাইজেশনের কার্যক্রমকে মনিটরিংয়ের আওতায় আনতে ১০৪৩টি আধুনিক ভূমি অফিস ভবন নির্মাণ: রংপুর বিভাগীয় কমিশনার

#
news image

রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি বলেছেন সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনতে ভূমি সেবা ডিজিটাইজেশনের কার্যক্রমকে মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। মানব সম্পদ ব্যবস্থাপনা সিস্টেম প্রবর্তন করা হয়েছে। এসব বাস্তবায়িত হলে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন কর্মচারীগণের চাকুরি জীবনের সকল তথ্য উপাত্ত অনলাইনের মাধ্যমে জানা যাবে এবং সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। ভূমি সংক্রান্ত সমস্যা প্রশমিত করার জন্য অনেকগুলো উদ্যোগ ইতোমধ্যে হাতে নেয়া হয়েছে। সকল কর্মকর্তা-কর্মচারীদের চলমান ডিজিটাইজেশন কার্যক্রম ও ভূমি আইন সম্পর্কে পারদর্শী করতে যথাযথ প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং দেশের সমগ্র ভূমি অফিসসমূহকে আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকাল জেলায় ও শহরে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের আওতায় ১ম পর্বে ১০৪৩টি আধুনিক ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ করা হয়েছে এবং ২য় পর্বে আরও ১ হাজার ৩৩৩টি ইউনিয়ন ভূমি অফিস ভবনের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। এ সকল ইউনিয়ন ভূমি অফিসসমূহে ১টি করে স্মার্ট ডেস্কটপ কম্পিউটার এবং লেজার প্রিন্টার প্রদানসহ প্রয়োজনীয় আসবাবপত্র দেয়া হয়েছে। এভাবে পর্যায়ক্রমে সারাদেশের সকল ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণপূর্বক ভূমি ব্যবস্থাপনা যুগোপযোগী করা হবে। সকল উপজেলা ভূমি অফিস এবং রাজস্ব সার্কেল ভূমি অফিসসমূহকে ৫টি করে স্মার্ট ডেস্কটপ কম্পিউটার প্রদান করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমে সারাদেশের ভূমি ব্যবস্থাপনা যুগোপযোগী করা হবে। গতকাল সোমবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে ভূমি মেলা উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন। প্রেস কনফারেন্সে স্থানীয় সরকারের পরিচালক আবু জাফর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ভূমি সেবা বিষয়ক দিক তুলে ধরেন অতিথিবৃন্দ। বিভাগীয় কমিশনার আরো বলেন, আধুনিক প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করে ভূমি মন্ত্রণালয় ভূমি সেবাসমূহকে যুগোপযোগী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ জনসাধারণকে অবহিত করতে এবং ভূমি উন্নয়ন কর প্রদানে উৎসাহিত করতে রংপুর বিভাগের ৮টি জেলায় এবং ৫৮টি উপজেলায় একযোগে ভূমি মেলা উদ্‌যাপন করা হচ্ছে। যে কোন ভূমি সেবা সম্পর্কে জানতে বা অভিযোগ জানাতে হট লাইন (১৬১২২ নম্বরে) কল করতে পারছেন।

শাকিল আহমেদ, রংপুর জেলা প্রতিনিধি :

২৭ মে, ২০২৫,  7:28 AM