ঢাকা ৩১ মে, ২০২৬
শিরোনামঃ
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের মহাসমারোহ ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী

ফকিরহাটে ইউপি সদস্য’র ভাই মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার-১

#
news image

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা শেখের মেঝ ভাই মাহাতাব শেখ (৪২) এর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের।

শনিবার (১৭ মে) দুপুরে নিহতের ভাই রিপন শেখ বাদী হয়ে ৫জনের নাম উল্লেখসহ আরো ৫জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি নরহত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৭, ধারা-৩০৪/৩৪ পেনাল কোড।

মামলার প্রধান আসামী ইমরান মোল্লা রিপন (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে উপজেলার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রিপন মোল্লা উপজেলার কামটা গ্রামের মোল্লা জাকির হোসেনের ছেলে।

নিহত মাহাতাব শেখ (৪২) উপজেলার কামটা গ্রামের মৃত অহেদ শেখের ছেলে। তিনি নলধা-মৌভোগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা শেখের মেঝ ভাই। তিনি পেশায় একজন কৃষক।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে নিহত মাহাতাব শেখ বাড়ির পাশে একটি পোল্ট্রি ফার্মে ঘুমিয়ে ছিল। পূর্ব শত্রæতার জের ধরে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে প্রতিপক্ষের কয়েকজন ওই পোল্ট্রি ফার্মে গিয়ে তাকে মারপিট করে। এসময় মাহাতাব শেখ দৌড়ে অন্যত্র গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে বাগনলধা এলাকা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এদিকে নিহতের ভাই রিপন শেখ, ভাইপো মহসিন শেখ জানান, নিহত মাহাতাব শেখ পোল্ট্রি ফার্মে ঘুমিয়ে থাকা অবস্থায় তার উপর প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। এসময় সে দৌড়ে পালিয়ে যায়। পরে মাহবাব শেখ তার ভাইপো মহাসিন শেখের নিকট মোবাইল ফোনে কল করে বিষয়টি জানান। এরপর পরিবারের লোকজন মাহাতাব শেখকে বাগনলধা এলাকা থেকে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটিয়েছে বলে নিহতের পরিবার জানান।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠায়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি নরহত্যা মামলা হয়েছে। আইনী প্রক্রিা শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। মামলার ১নং আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে। ঘটনার তদন্ত চলছে।

মোঃ হাফিজুর রহমান, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

১৮ মে, ২০২৫,  2:05 AM