ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণে অনিয়মের অভিযোগ

#
news image

নেত্রকোনার বারহাট্টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে অথিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ করার পরও কোন সুরাহা না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বারহাট্টা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, অথিতপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্লকটির জন্য বরাদ্দ মোট ১৪ লক্ষ টাকা। বিদ্যালয়ের ওয়াশব্লকে থাকবে ছাত্র-ছাত্রীদের জন্য ২টি হাত ধোয়ার বেসিন, ২টি বাথরুম, ২টি কমোড, আলাদা ৪টি প্রস্রাবখানা। এছাড়াও থাকবে বিদ্যুৎচালিত পাম্প ও পানির ট্যাংকি।

অভিযোগ প্রসঙ্গে জানা যায়, এখন পর্যন্ত বিদ্যালয়টির ওয়াশব্লকের গ্রীল লাগানো হয়নি। আবার ভিতরের সব কাজ বাকি। ওয়ালের এক জায়গায় ফাটল দেখা দিয়েছে। দরজাগুলো নিম্নমানের লাগানো হয়েছে। বাথরুমের শকওয়েল ও ট্যাংকি নির্মাণ হলেও উপরের ঢাকনা ও বাথরুমের লাইন দেওয়া হয়নি। এতে ফাঁকা জায়গায় পরে গিয়ে শিক্ষার্থীরা আহত হতে পারে। টিকাদারী প্রতিষ্ঠান আড়াইমাস ধরে কাজ বন্ধ রাখলেও বিদ্যালয়ের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোন রকম সুরাহা হয়নি।

ওয়াশ ব্লকের টিকাদারী প্রতিষ্ঠান ভুঁইয়া এন্টারপ্রাইজের সাথে অনিয়মের বিষয়ে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকরা এটা নিউজ করে কি করবে? কিছুই করতে পারবে না।

অভিযোগের বিষয়টি সঠিক নয় দাবি করে ঠিকাদারের পক্ষে সাফাই গেয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা বিদ্যুৎ মিয়া বলেন, কাজের  মিস্ত্রি না পাওয়ায় কাজ সম্পন্ন করতে একটু দেরি হচ্ছে। তবে দ্রুতই কাজটি সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, এ বিষয়ে অভিযোগ করার কিছু নেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি এখনই পর্যবেক্ষণ করে দেখছি এবং একজন প্রকৌশলীর মাধ্যমে সমস্যাটির  সমাধান করার চেষ্টা করছি।

নেত্রকোনা প্রতিনিধি :

১৮ মে, ২০২৫,  1:31 AM