ঢাকা ১৮ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা: ৪০ বছর পর আবারও সেই চেনা রূপ সরিষাবাড়ীতে ৩০২ প্রান্তিক শিশুর মাঝে স্কুল ব্যাগ, ছাতা, গাছের চারা ও মুরগি বিতরণ চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা গাজীপুরে ডিবির আদলে সদর পুলিশের হানা ২ বিদেশি পিস্তল ও গুলিসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান গণমাধ্যমসমূহকে নীতিমালা যথাযথভাবে মেনে চলার আহ্বান তথ্য অধিদফতরের বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি : ৪ শিক্ষককে শোকজ আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়: অ্যাটর্নি জেনারেল টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

আগামীকাল মিয়ানমারে যাচ্ছেন ৩৪ বিজিপি ও সেনা সদস্য

#
news image

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজিপি সহ ৩৪ জন নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে বুধবার। 

ওইদিন কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ বিমান যোগে এদের ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন, বিজিবি ও বিমান বন্দর কর্তৃপক্ষ।

বিজিবির কক্সবাজার রিজিয়নের অধিনায়ক বিগ্রেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান সোমবার রাত সাড়ে ৮ টার দিকে জানান,  মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জের ধরে সীমান্ত বিভিন্ন পয়েন্ট দিয়ে বিভিন্ন সময় পালিয়ে ৩৪ জন বিজিপি ও সেনা সহ সাধারণ নাগরিক আশ্রয় নিয়ে ছিল। তারা বিজিবির হেফাজতে রয়েছে। তাদের নিতে বুধবার মিয়ানমারের একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে আসবে। সেখানেই তাদের হস্তান্তর প্রক্রিয়া করা হবে বলে জানান তিনি।

কবক্সবাজার বিমান বন্দরের পরিচালক মো. গোলাম মর্তুজা হোসান বলেন- আগামী বুধবার ফেরত যাবেন মিয়ানমারের ৩৪ জন নাগরিক। তাদের নিতে মিয়ানমারের একটি বিশেষ একটি বিমান কক্সবাজার বিমানবন্দরের অবতরণের কথা রয়েছে। যেহেতু কক্সবাজারে বির্হিবিশ্বের সঙ্গে যাত্রীতে গমণাগমের ব্যবস্থা নেই। তাই মিয়ানমারের এসব নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ বিমান কৃর্তপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। এই ব্যবস্থার আলোকে সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের কক্সবাজার আনা হচ্ছে। ওইদিন মিয়ানমারের নাগরিকদের ইমিগ্রেশন কার্যদি সম্পাদন করে ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরান হোসাইন সজীব জানান, ইতিমধ্যে বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের ৩৪ জনকে ফেরত পাঠানোর একটি তালিকা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতর থেকে ফেরত পাঠানোর স্থানীয় প্রশাসনিক কার্যাদি সম্পাদনের ব্যবস্থা নিতে নিদের্শনা দেয়া হয়েছে। যে মতে প্রশাসন প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে।

আগে-তিন দফায় পালিয়ে আসা আরও ৭৫২ জনকে স্বদেশে ফেরত নিয়েছিল মিয়ানমার জান্তা সরকার। আর সেদেশে কারাভোগ শেষে ফিরেছে ২১৪ বাংলাদেশি।

কক্সবাজার প্রতিনিধি :

০৬ মে, ২০২৫,  11:44 PM