ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাজীপুরে বাবার হাতে ছেলে খুন, আটক-১

#
news image

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বাবার হাতে নিজ সন্তান খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবাকে আটক করেছে পুলিশ। 
 
নিহত ব্যক্তি হলেন মোঃ আনোয়ার হোসেন(২৮) জেলার শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে জানান স্থানীয়রা।
 
বুধবার ( ৩০ এপ্রিল) ভোর রাত অনুমানিক ৩টার দিকে পারিবারিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে স্থানীয় ও পুলিশ সূত্রে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
তিনি বলেন, রাত আনুমানিক ৩ ঘটিকায় পারিবারিক দ্বন্দ্বে মোহাম্মদ আলী কর্তৃক তার ছেলে মোঃ আনোয়ার হোসেন(২৮)'কে  জবাই করে হত্যা করে। ঘটনার পর নিহতের পিতা-মোহাম্মদ আলীকে বর্তমানে থানা হেফাজতে আটক রাখা হয়েছে। 
 
প্রাপ্ত ছবিতে দেখা গেছে, ওই বাড়ীতে মাটির একটি বসত ঘরের ভিতরে কাঠের দরজার সামনে নিহতের গলা কাটা লাশ পড়ে আছে। নিহতের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে, জানায় শ্রীপুর থানা পুলিশ। 
 
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল আরো বলেন, প্রাথমিকভাবে জানা যায়, নিহত ছেলেটি তার বাবার অবাধ্য ছিলো। বাবাকে তাঁর ছেলে প্রায়ই মারপিট করতো। কৃষক বাবার কাছে ছেলে টাকা চায় ছেলে। টাকা দিতে না পারলে বাবাকে মারপিট করে। এসব কারণে বাবার হাতে ছেলের খুনের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

গাজীপুর প্রতিনিধি :

৩০ এপ্রিল, ২০২৫,  6:09 PM