ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যান আটক, কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে জানেনা পুলিশ

#
news image

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎকে গতকাল সোমবার রাত ৭টার দিকে  কামারগাঁও এলাকায় তার বাড়ি থেকে আটক করে সদর থানায় নিয়ে এসেছে পুলিশ। তিনি কোন মামলার এজাহারভুক্ত আসামি নন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘তাকে আজ আদালতে প্রেরণ করা হবে। তিনি কোন মামলার এজাহারভুক্ত আসামি নন। তবে তাকে সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের কোন একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।’

কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে জানতে চাইলে ওসি কোন উত্তর দিতে পারেননি।

আটককৃত মনোয়ার হোসেন শাহাদাৎ কামারগাঁও এলাকার মৃত কাজী ফজলুল হকের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

প্রসঙ্গত: গত বছরের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে কর্মসূচি পালন করে ছাত্র-জনতা। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষকালে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ সদস্যরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। এসময় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত ও শতাধিক আহত হন।

ওই ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় ৩টি হত্যা মামলাসহ অন্তত ৪টি হত্যাচেষ্টা মামলার তদন্ত চলমান রয়েছে।

আবুল কাশেম, বিশেষ প্রতিনিধি :

২৩ এপ্রিল, ২০২৫,  11:11 PM