ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাজীপুরে অস্ত্রের মুখে নগদ পয়েন্টে প্রায় কোটি টাকা ডাকাতি

#
news image

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আর্থিক প্রতিষ্ঠানের একটি পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মীদের মারধর করে প্রায় কোটি টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের ধরার আশ্বাস দিয়ে গণমাধ্যম কর্মীদের বিষয়টি না জানানোর পরামর্শ দেন বলে অভিযোগ করেছেন নগদের কর্মকর্তারা।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল  বিকাল পৌনে ৬ টার দিকে চান্দনা চৌরাস্তায় রিয়াজ টাওয়ারের ৬ষ্ঠ তলায় নগদের  মাল্টি পয়েন্ট বিডি নামের ব্যবসা প্রতিষ্ঠানে ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে একদল ডাকাত। এসময় তারা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে। এক পর্যায়ে প্রতিষ্ঠানের ভল্ট থেকে ৯৮ লাখ ১৮ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

শনিবার (১৯এপ্রিল) দুপুরে এ বিষয়ে নগদ পয়েন্টের জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ একরামুল হক অভিযোগ করে বলেন, ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতরা প্রতিষ্ঠানের ৯৮ লাখ ১৮ হাজার টাকা লুট করেছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে বিষয়টি গণমাধ্যম কর্মীদের না জানাতে আমাদের অনুরোধ করেন। 

এ ব্যাপারে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়সার আহমেদ বলেন, টাকা লুটের পর থেকে প্রতিষ্ঠানের সন্দেহভাজন এক সুপার ভাইজার পলাতক রয়েছে। এছারা তিনি বলেন এসআর আব্দুর রহমান এ ঘটনায় জড়িতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ওসি বলেন, ওখানে তাদের কোন ব্যাবসায়িক লাইসেন্স নেই, কেসিনো কান্ডের (জুয়া) সাথে তাদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। বিধায় সংশ্লীষ্টরা গণমাধ্যমকে বিষয়টি অবহিত করতে বারন করেছেন। তবে পুলিশ জানায় ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে। 

গাজীপুর প্রতিনিধি:

২০ এপ্রিল, ২০২৫,  2:24 AM