ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

ইসরাইলি আগ্রাসন বিরোধী মিছিলে হামলা ভাঙচুরের দায়ে গাজীপুরে গ্রেপ্তার -৩

#
news image

ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল কেন্দ্রিক বিভিন্ন পোষাক কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের দায়ে ৩ জনকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। দেশকে অস্থিতিশীল ও বহির্বিশ্বে দেশকে হেয়প্রতিপন্ন করতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন পুলিশ। 
 
বিষয়টি নিশ্চিত করেন,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ রবিউল ইসলাম। শনিবার (১২ এপ্রিল) রাতে কোনাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দোষীদের গ্রেফতার করা হয়। 
 
এর আগে গতকাল শনিবার (১২এপ্রিল) বিকেলে ইসরায়েলি আগ্রাসন বিরোধী মিছিল থেকে কোনাবাড়ীতে অবস্থিত কয়েকটি পোশাক কারখানা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায় দুষ্কৃতিকারীরা। 
 
গ্রেফতাররা হলেন, নেত্রকোনা জেলার মদন থানার তেতুলিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো: হানিফ (১৯), সুনামগঞ্জ জেলার শাল্লা থানার 
বিষ্ণুপুর গ্রামের বিনদ দাসের ছেলে মনজিৎ দাস (২৫) এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বাড়ইতলা গ্রামের আবু তাহেরের ছেলে মো: জাহিদ হাসান (২০)। গ্রেফতার সকলে কোনাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় অস্থায়ী বসবাস করতো। 
 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ রবিউল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, কোনাবাড়ীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনায়  জড়িত অন্যান্য দোষীদের গ্রেফতারাভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গাজীপুর প্রতিনিধি :

১৪ এপ্রিল, ২০২৫,  3:05 AM