ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফটিকছড়িতে মা ও ভাইকে কুপিয়ে জখম

#
news image

চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মমভাবে রক্তাক্ত হয়েছেন মা ও ছোট ভাই। আহত ছোট ভাইয়ের নাম মো: মাসুম (৩৫) ও মায়ের নাম জুলেখা খাতুন (৫৫)। 
 
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের ফকিরাচান এলাকার ভোঁলা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই ঘাতক মো: ইয়াসিন পালিয়ে গেছেন।
 
জানা যায়, বেশ কিছুদিন ধরে তাদের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে একটি শুকনো পাতার বস্তা সরানোকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে ধারালো রামদা দিয়ে নিজ ছোট ভাই মোঃ মাসুম ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করে ইয়াসিন। এ সময় প্রতিবেশিরা এগিয়ে এসে আহত অবস্থায় মা ও ভাইকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ওসি মো: মাহবুবুল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কামাল উদ্দীন চৌধুরী,ফটিকছড়িঃ

০৩ এপ্রিল, ২০২৫,  5:29 PM