ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

হবিগঞ্জের বাহুবলে নারীকে উত্ত্যক্ত করার জেরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ ॥ শতাধিক আহত

#
news image

হবিগঞ্জের বাহুবল উপজেলায় স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া নারীকে উত্ত্যক্ত করার জেরে রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়েছে তিন গ্রামের মানুষ। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বানিয়াগাঁও, চরগাঁও ও জয়নগর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে স্বামীর সঙ্গে চা বাগানে ঘুরতে যান বানিয়াগাঁও গ্রামের এক নারী। তাকে উত্ত্যক্ত করেন চরগাঁও গ্রামের তিন যুবক। এ সময় ওই নারীর স্বামী প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে দুই গ্রামে বিরোধ ছড়িয়ে পড়লে উভয় গ্রামের লোকজন মিরপুর বাজারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পাশের গ্রাম জয়পুরের গ্রামবাসী বানিয়াগাঁওয়ের পক্ষ নিয়ে সংঘর্ষে অংশ নেয়।
একে অন্যের ওপর দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ছুড়তে থাকলে শতাধিক লোক আহত হয়। পরে রাত ৮টায় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষ চলাকালে মিরপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। সংঘর্ষে আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
নবীগঞ্জ ও বাহুবলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহুরুল হক বলেন, ‘স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া এক নারীকে উত্ত্যক্ত করা নিয়ে সংঘর্ষ হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, রাত ১১টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত মিরপুর বাজারে থমথমে অবস্থা বিরাজ করছিল এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

০৩ এপ্রিল, ২০২৫,  2:05 PM