ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

উখিয়ার নুর মোহাম্মদের পরিবারের কাছে মিলেছে ৬০ জোড়া আরকান আর্মির পোশাক 

#
news image

কক্সবাজার সদরের খুরুশকুল ইউপির তেতৈয়া ঘাট এলাকা থেকে মায়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ৬০ জোড়া পোশাক সহ ৩ জনকে গ্রেফতার করার তথ্য দিয়েছে র‌্যাব -১৫।

গ্রেফতারকৃতরা হলো, উখিয়ার পালংখালী ইউপির ৯ নং ওয়ার্ডের বাসিন্দা নুর মোহাম্মদ এর স্ত্রী শফিকা আক্তার (৩৭),মিনুয়ারা আক্তার (৩৩) ও ইকবাল হাসান (১৪)। পোশাকের পাশাপাশি তাদের কাছে থাকা ৪ টি মোবাইল ও নগদ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।

ঘটনাস্থল থেকে নুর মোহাম্মদ নামে পোশাক সরবরাহকারী চক্রের অন্যতম হোতা পালিয়ে যায় এবং গ্রেফতারকৃতরা তার নেতৃত্বে এই কাজ করতো বলে র‍্যাব’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে।

র‍্যাব-১৫ এর মিডিয়া পরিচালক আ.ম ফারুক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রবিবার (২৩ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

র‍্যাবের দাবী, ‘জুলাই বিপ্লবের পর কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় আরকান আর্মির কার্যতৎপরতা বৃদ্ধি পেয়েছে’।

দুষ্কৃতিকারীর মাধ্যমে জব্দ হওয়া আরাকান আর্মির পোশাকগুলো রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৌঁছানো হচ্ছিলো বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

নুরুল বশর, উখিয়া :

২৫ মার্চ, ২০২৫,  5:30 AM