ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

গাছা থানার এক পুলিশকে কুপিয়ে যখম, মাদক, অস্ত্রসহ গ্রেপ্তার-৩

#
news image

পুলিশের উপর হামলা না করে সহযোগীতা করার আহ্বান জানিয়ে পুলিশ প্রধানের বক্তব্যের ২৪ ঘন্টা পাড় হবার পূর্বেই পুলিশ সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১৩মার্চ) রাতে মাদক কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের পশ্চিম জাঝর এলাকায় পুলিশ এক অভিযান চালায়। 
 
এসময় মনিরুজ্জামান ওরফে মনির নামের এক মাদক ব্যবসায়ীকে কনস্টেবল মোস্তফা কামাল ধরলে মনির উপর্যুপরি ছুড়িকাঘাত করে তাকে। এসময় পুলিশের অন্য সদস্যরা মাদকব্যবসায়ী মনিরকে আটক করতে সক্ষম হয়। 
 
এ বিষয়ে শুক্রবার (১৪মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন সংবাদ সম্মেলনে আরও জানান-এঘটনায় আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সেখানে তাকে ভর্তি করে অস্ত্রপাচার করা হয়। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভে চিকিৎসাধীন রয়েছেন।
 
পরবর্তীতে গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যে গাছা থানা পুলিশ ও এপিবিএন এর যৌথ অভিযানে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন গাজীপুর জেলার গাছা এলাকার মৃত জমির আলীর ছেলে মনিরুজ্জামান ওরফে মনির, একই জেলার উত্তর খাইলকুর এলাকার মৃত আলহাজ্ব আব্বাস আলীর ছেলে জাহিদ মন্ডল বাবু এবং দক্ষিণ খাইলকুর এলাকার মৃত আলী আকবরের ছেলে নূরা।
 
এসময় আসামীদের কাছ থেকে ৩৫গ্রাম হেরোইন ও ১টি ছোরা উদ্ধার করে জব্দ করে পুলিশ। পুলিশ জানায় জব্দকরা মালামালসহ গ্রেপ্তারদের আদালতে প্রেরণ প্রকৃয়াধীন।

গাজীপুর প্রতিনিধি :

১৫ মার্চ, ২০২৫,  3:46 AM