ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দুর্র্ধষ ডাকাত নজির গ্রেফতার

#
news image

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতিসহ সাতটি ডাকাতি মামলার আসামী নজির মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত নজির মিয়া নবীগঞ্জ উপজেলার ইমামবাঐ গ্রামের আজমল আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলীপাড় গ্রামে লন্ডনপ্রবাসী মিজানুর রহমান চৌধুরীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালায়। মুখোশধারী ডাকাতরা স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্র লুট করে। এ সময় ডাকাতরা মিজানুর রহমানের ছোট ভাই মুফতি ছিদ্দিকুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এ ঘটনায় দায়ের করা মামলায় নজির মিয়াকে আসামী করা হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের দিকনির্দেশনায় ও নেতৃত্বে এসআই সাদরুল হাসান খান, এএসআই হিল্লোল তালুকদার, এএসআই সিদ্দিকুর রহমান, এএসআই রুহুল আমিন, এএসআই সাইদুল হক, এএসআই সুমন্ত কুমার নাথ ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে নবীগঞ্জ পৌরসভার তিমিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গ্রেফতারকৃত নজির মিয়া একজন র্দুর্ধষ ডাকাত। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর, রাজনগর, শ্রীমঙ্গল থানা ও নবীগঞ্জ থানায় মোট সাতটি ডাকাতি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

০৫ মার্চ, ২০২৫,  5:11 PM