ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

রায়পুরায় শিশু সন্তানকে কুপিয়ে হত্যা মা গ্রেফতার

#
news image

নরসিংদীর রায়পুরার দক্ষিণ মির্জানগরে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রী কর্তৃক ৩ বছর বয়সী শিশু সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা শিরীন আক্তারকে (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার (২ মার্চ) সকাল সাড়ে আটটায় রায়পুরা উপজেলাট আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
শনিবার রাতে শাশুড়ী যখন তারাবী নামাজ পড়তেছিলেন, তখন ঘাতক মা নিজ ঘরে আনাসকে বঁর্টি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।
 
পাঁচ বছর আগে রায়পুরা উপজেলার মির্জানগর গ্রামের ডালিম মিয়া বিয়ে করেন হাইরমাড়া এলাকার  শিরীন আক্তারকে। বিয়ের পর জীবিকার তাগিদে ডালিম সৌদি আরবে পাড়ি জমালে তার স্ত্রী তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শশুরবাড়িতে ছিলেন। 
 
স্থানীয়রা জানান, পাশের রুমে তারাবির নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি। পরে চিৎকার শুনে ছুটে এসে নাতির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
 
এদিকে খবর পেয় রাতেই নিহত শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে রাতেই শিশুর মাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ। সকালে আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে অভিযুক্ত মা শিরীন আক্তারকে আটক করা হয়। এসময় তার পরিহিত কাপড়ে রক্তের দাগ ছিল বলে জানায় পুলিশ।
 
শিশুটির দাদি জানান, তার পুত্রবধূ রগচটা স্বভাবের ছিলেন। রাগের মাথায় নাতিকে মারধর করত। তবে এভাবে নিজের সন্তানকে একজন মা হত্যা করতে পারেন, তা যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি।
 
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ সাংবাদিকদের জানান, এঘটনায় এখনো মামলা হয়নি। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাজমুল হক চৌধুরী, নরসিংদী :

০২ মার্চ, ২০২৫,  8:01 PM