ঢাকা ৩১ মে, ২০২৬
শিরোনামঃ
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের মহাসমারোহ ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলায় বাসর রাতে বর গ্রেফতার

#
news image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ের পরদিন আবুল কালাম নামের এক যুবককে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে গ্রেপ্তারকৃত ওই যুবককে আদালতে সোপর্দ করে পুলিশ।
 
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে আবুল কালামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান। গ্রেপ্তার আবুল কালাম উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিয়াখালি গ্রামের আব্দুস ছালামের ছেলে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালামের সাথে প্রতিবেশী এক চাচাতো বোনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। সম্পর্ক থাকালীন তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। কিছুদিন আগে হঠাৎ প্রেমিকা গুরুত্বর অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। এতে ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে প্রতিবেশী চাচাতো বোন ১৪ সপ্তাহের অন্তঃসত্বা। এছাড়াও পুলিশের জিজ্ঞাসাবাদে আবুল কালাম প্রেমিকা প্রতিবেশী চাচাতো বোনের সাথে শারীরিক সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন।  
 
এদিকে গত (২৬ ফেব্রুয়ারি) বুধবার পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নাউরী গ্রামের এক তরুণীর সঙ্গে বিয়ে হয় আবুল কালামের। অপরদিকে গত বৃহস্পতিবার প্রেমিকার বাবা মো. হানিফ মিয়া বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওইদিন  রাত ৩ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে আবুল কালামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
 
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে অভিযোগের সত্যতা যাচাই করে আবুল কালামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। তার স্বীকারোক্তি মূলক জবানবন্দীর প্রেক্ষিতে এবং ডাক্তারি পরীক্ষা দেখে ধর্ষণ মামলায় কালামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আশরাফুল ইসলাম,  ঈশ্বরগঞ্জ :

২৮ ফেব্রুয়ারি, ২০২৫,  10:34 PM