ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

পুলিশের বিশেষ অভিযানে ঈশ্বরগঞ্জে গ্রেফতার  ৮ জন

#
news image

ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে আট আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাওলিকান্দা গ্রামের আবুল কালাম ভূইয়ার পুত্র পারভেজ ভূইয়া (২০), নরসিংদী জেলার পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের পুত্র শুভ মিয়া (১৯), ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকার ভাটি ঘাগড়া গ্রামের মফিজ উদ্দিনের পুত্র আশরাফুল  (২৫), ফুলবাড়ীয়া উপজেলার নয়ানবাড়ী গ্রামের মৃত ফজলুল হকের পুত্র আবু বকর সিদ্দিক (২৬), ঈশ্বরগঞ্জ উপজেলার চরাশিয়া গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র আবুল বাশার (৪৩), উত্তর বনগাঁও গ্রামের মৃত ওমর আলীর পুত্র মনিরুজ্জামান ওরফে শামীম (৩৫), বিজয়পুর গ্রামের সুবেদ আলী ইলাইয়ের পুত্র বাবুল ওরফে ইয়াছিন (৩৯) ও গৌরীপুর উপজেলার তেরশিরা গ্রামের মুন্না মিয়ার পুত্র উজ্জল মিয়া (২৫)।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ও গৌরিপুর সার্কেল স্যারের তত্ত্বাবধানে আঠারবাড়ী পুলিশ তদন্তকেন্দ্র থেকে পুলিশকে জিম্মি করে আসামি ছিনতাই ঘটনায় ৬ জন ও চুরি মামলায় ২ আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জনগণের নিরাপত্তা এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা সবসময় তৎপর আছি। স্থানীয় জনগণ যদি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তবে অপরাধ দমনে আরও সঠিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে বলে জানান।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ ) প্রতিনিধি :

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  2:00 PM