ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

নওগাঁ জেলার মধ্যপাড়া হতে সুবাকে উদ্ধার করেছে র‌্যাব

#
news image

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-২ ও র‌্যাব-৫ এর যৌথ অভিযানে বহুল আলোচিত নিখোঁজ শিশু আরাবী ইসলাম সুবা (১১) নওগাঁ জেলার মধ্যপাড়া হতে উদ্ধার হয়েছে।

আজ মঙ্গলবার সুবার বন্ধুর বাসা থেকে পুলিশের সহায়তায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে সুবাকে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হয় স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবা। র‌্যাব আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল ১১ বছরের আরাবি ইসলাম সুবা। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয়। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

সিসি ক্যামেরার ফুটেজে মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবাকে দেখা যায়। তবে সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে।

সুবার পরিবারের বরাত দিয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, যে ছেলেটির সঙ্গে দেখা গেছে সেই ছেলের সঙ্গে সুবার সম্পর্ক ছিল। ছেলেটির মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মেয়েটির অবস্থান শনাক্ত করা হয়।

এদিকে সুবার বাবা ইমরান রাজীবের একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

নওগাঁ প্রতিনিধি :

০৫ ফেব্রুয়ারি, ২০২৫,  3:21 AM