দৈনিক পল্লীবাংলা
আপডেট : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ভাঙ্গায় ২ হাজার ১৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

চরভদ্রাসনে আনোয়ারা মান্নান বেগ কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাগেরহাটে প্রধানমন্ত্রীর সফর পরবর্তী অর্জন নিয়ে প্রেস ব্রিফিং করেছেন মাজারের প্রধান খাদেম

মামলা-হামলা ও নানা নির্যাতনের শিকার খান হাফিজুর রহমান

গাজীপুরে পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

চরভদ্রাসনে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি

ডেমা ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রদল ও যুবদল নেতা সোহেল তরফদার

গাজীপুর মহানগরের পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

গ্রেপ্তারকৃত দুই ডাকাত

গাজীপুর মহানগরীর পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গতকাল (বুধবার) দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে পূবাইলের মেঘডুবি এলাকায় এএসকে ক্যাবল লিমিটেড ফ্যাক্টরির সামনে, ভোগড়া-কাঞ্চন বাইপাস সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ভাংগাখালী এলাকার মো. মিজান (২৬) এবং গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার ভাসমান বাসিন্দা আলাউদ্দিন (২৪)।

​পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানার এসআই (নিরস্ত্র) এহতেশামের নেতৃত্বে রাত্রিকালীন মোবাইল-০৬ টহল ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়কে অভিযান চালানো হয়। 

সেখানে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন অজ্ঞাতনামা ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।

​পরবর্তীতে তল্লাশি চালিয়ে আটককৃত ১ নম্বর আসামী মিজানের কাছ থেকে একটি ধারালো সুইচ গিয়ার এবং ২ নম্বর আসামী আলাউদ্দিনের কাছ থেকে একটি স্টিলের তৈরি ধারালো চাকু উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয়।

​এ বিষয়ে পূবাইল থানায় গ্রেফতারকৃত দুই আসামী এবং পলাতক অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাজীপুর মহানগরের পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গতকাল (বুধবার) দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে পূবাইলের মেঘডুবি এলাকায় এএসকে ক্যাবল লিমিটেড ফ্যাক্টরির সামনে, ভোগড়া-কাঞ্চন বাইপাস সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ভাংগাখালী এলাকার মো. মিজান (২৬) এবং গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার ভাসমান বাসিন্দা আলাউদ্দিন (২৪)।

​পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানার এসআই (নিরস্ত্র) এহতেশামের নেতৃত্বে রাত্রিকালীন মোবাইল-০৬ টহল ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়কে অভিযান চালানো হয়। 

সেখানে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন অজ্ঞাতনামা ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।

​পরবর্তীতে তল্লাশি চালিয়ে আটককৃত ১ নম্বর আসামী মিজানের কাছ থেকে একটি ধারালো সুইচ গিয়ার এবং ২ নম্বর আসামী আলাউদ্দিনের কাছ থেকে একটি স্টিলের তৈরি ধারালো চাকু উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয়।

​এ বিষয়ে পূবাইল থানায় গ্রেফতারকৃত দুই আসামী এবং পলাতক অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা