দৈনিক পল্লী বাংলা
আপডেট : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

“ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

​আলোচনা সভায় জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের নানা পর্যটন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বিদ্যমান পর্যটনকেন্দ্রগুলোর আধুনিকায়ন, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং পর্যটন খাতের প্রসারে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশি-বিদেশি পর্যটকদের কাছে পিরোজপুরের নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরতে প্রযুক্তিভিত্তিক প্রচারণা ও পর্যটন ব্যবস্থাপনার বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালাইজেশনের কার্যকর ব্যবহারের মাধ্যমে জেলার পর্যটন খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।

​সভায় বক্তারা পিরোজপুরের দর্শনীয় স্থানগুলোকে আরও আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

​উক্ত আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগ পিরোজপুরের উপপরিচালক(ভারপ্রাপ্ত)মাহমুদুর রহমান মামুনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

“ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

​আলোচনা সভায় জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের নানা পর্যটন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বিদ্যমান পর্যটনকেন্দ্রগুলোর আধুনিকায়ন, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং পর্যটন খাতের প্রসারে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশি-বিদেশি পর্যটকদের কাছে পিরোজপুরের নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরতে প্রযুক্তিভিত্তিক প্রচারণা ও পর্যটন ব্যবস্থাপনার বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালাইজেশনের কার্যকর ব্যবহারের মাধ্যমে জেলার পর্যটন খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।

​সভায় বক্তারা পিরোজপুরের দর্শনীয় স্থানগুলোকে আরও আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

​উক্ত আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগ পিরোজপুরের উপপরিচালক(ভারপ্রাপ্ত)মাহমুদুর রহমান মামুনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা