ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ও পুরস্কার বিতরন।

#
news image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা বুধবার ( ১৪ই জানুয়ারি ২০২৫) বিকেলে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ।
 
‘বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হয়। এবারের মেলায় ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন। এর আগে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। পরে তিনি খুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রকল্প সমূহ পরিদর্শন পূর্বক প্রকল্প সমূহের ভূয়সী প্রশংসা করেন।
 
সমাপনী দিনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অকৃতকার্য শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকেও শান্তনা পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। 
 
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসাইন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার শেঠ, একাডেমিক সুপার ভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামানসহ উপজেলা প্রস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আতাউর রহমান সহ আরো বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

আশরাফুল ইসলাম, ঈশ্বরগঞ্জ, (ময়মনসিংহ) :

১৬ জানুয়ারি, ২০২৫,  1:51 AM