ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

#
news image

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি দশকেই রপ্তানি, বিনিয়োগ ও উন্নত আর্থিক শৃঙ্খলার মাধ্যমে দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করা সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) অর্থায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ চুক্তির আওতায় ইআরএল প্রকল্পে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে আইএসডিবি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান জানান, অনুষ্ঠানে বাংলাদেশের নতুন দিকনির্দেশনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “পোশাকশিল্প আমাদের প্রবৃদ্ধির প্রথম অধ্যায় তৈরি করেছে। এখন ইলেকট্রনিকস, ওষুধশিল্প, হালকা প্রকৌশল ও সবুজ শিল্পকে প্রবৃদ্ধির পরবর্তী চালিকাশক্তি বানাতে চাই। আমরা এমন শিল্পপ্রতিষ্ঠান চাই যা কর্মসংস্থান এবং মানুষের মর্যাদা তৈরি করবে।”

বৈশ্বিক প্রেক্ষাপট উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা, সরবরাহব্যবস্থায় বিঘ্ন, জলবায়ু পরিবর্তন ও মূল্যস্ফীতি উন্নয়নশীল দেশগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। কোনো একক দেশের পক্ষে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা অসম্ভব উল্লেখ করে তিনি আইএসডিবির মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে উদ্ভাবনী ও ফলাফলভিত্তিক নতুন অংশীদারত্বের তাগিদ দেন।

আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. আল জাসেরকে পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, দীর্ঘদিনের নির্ভরযোগ্য সহযোগী হিসেবে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উন্নয়নে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের নেওয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রস্তাবিত হেলথ কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচির কথাও তিনি উল্লেখ করেন।

নিজস্ব প্রতিবেদক :

০৩ সেপ্টেম্বর, ২০২৬,  8:20 PM