ঢাকা ২৯ জুলাই, ২০২৬
শিরোনামঃ
‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন : আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড নতুন তাপপ্রবাহের আশঙ্কায় ফ্রান্স-স্পেনে দাবানল নিয়ন্ত্রণে মরিয়া চেষ্টা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৬ বিলিয়ন ডলার সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার ড. নাজমুল হোসাইনের যোগদান টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার, সংবাদকর্মীদের ওপর অনুসারীদের হামলা নওগাঁয় অসহায় ভ্যানচালককে ঘর তৈরি করে দিচ্ছেন এমপি ধলু কৃষিপণ্য রপ্তানিতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

নওগাঁয় অসহায় ভ্যানচালককে ঘর তৈরি করে দিচ্ছেন এমপি ধলু

#
news image

নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর ব্যক্তিগত ও মানবিক উদ্যোগে অবশেষে মাথার ওপর স্থায়ী পাকা ঘর পেতে যাচ্ছেন এক নিঃস্ব ও অসহায় ভ্যানচালক।

জানা গেছে, নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের ভবানী নগর গ্রামের মৃত আলী জানের ছেলে মো. আব্দুল আজিজ পেশায় একজন সাধারণ ভ্যানচালক। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে অত্যন্ত মানবেতর দিন কাটাচ্ছিলেন তিনি। সম্বল বলতে ছিল কেবল সামান্য বসতভিটা, যেখানে ভাঙাচোরা জরাজীর্ণ ঘরে পরিবার নিয়ে ঝুঁকি নিয়ে বাস করছিলেন।

আব্দুল আজিজের পরিবারের এই দুরবস্থার খবর জানতে পেরে আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে আব্দুল আজিজকে একটি নতুন পাকা ঘর এবং একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন।

সংসদ সদস্যের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপে আবেগপ্লুত ও আনন্দিত আব্দুল আজিজের পরিবার। আবেগপ্লুত কণ্ঠে ভ্যানচালক আব্দুল আজিজ বলেন, "এমপি মহোদয়ের এই উপহার আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। এবার অন্তত সন্তানদের নিয়ে মাথা গুঁজে শান্তিতে ঘুমাতে পারব।"

এ বিষয়ে এমপি জাহিদুল ইসলাম ধলু বলেন, "এলাকার কোনো অসহায় ও মেহনতী মানুষ যেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। ভ্যানচালক আব্দুল আজিজের ঘর ও শৌচাগার নির্মাণের কাজ দ্রুত শুরু করে নির্ধারিত সময়ের মধ্যেই তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

নওগাঁ প্রতিনিধি :

২৮ জুলাই, ২০২৬,  10:46 PM