ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন : আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

#
news image

দেশের সরকারি নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের নিয়ে নতুন সংগঠন ‘অনলাইন-এডিটরস ফোরাম’ গঠন করা হয়েছে।

সংগঠনটিতে 'রাজনীতি ডটকম'-এর সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু আহ্বায়ক এবং 'ঢাকা স্ট্রিম'-এর সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ সদস্যসচিব মনোনীত হয়েছেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে 'খবর সংযোগ'-এর সম্পাদক শেখ নজরুল ইসলামের প্রস্তাবে এবং উপস্থিত সম্পাদক ও প্রকাশকদের সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন—‘বাংলানিউজ২৪ ডটকম’-এর সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, ‘খবর সংযোগ’-এর সম্পাদক শেখ নজরুল ইসলাম, ‘জাগোনিউজ২৪ ডটকম’-এর সম্পাদক কে এম জিয়াউল হক, ‘বাংলা ট্রিবিউন’-এর নির্বাহী সম্পাদক উদিসা ইসলাম, ‘ঢাকা মেইল’-এর নির্বাহী সম্পাদক হারুন জামিল, ‘দেশ সমাচার’-এর সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং ‘রাইজিংবিডি’-র নির্বাহী সম্পাদক তাপস রায়।

এ ছাড়া নবগঠিত এই আহ্বায়ক কমিটির প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করবেন ‘সোনালী নিউজ’-এর প্রকাশক মোহাম্মদ ইউনুছ।

নিজস্ব প্রতিবেদক :

২৮ জুলাই, ২০২৬,  11:37 PM