‘সরকারের সমালোচনা নয়, রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালালে কঠোর ব্যবস্থা’ : তথ্য প্রতিমন্ত্রী
ময়মনসিংহ প্রতিনিধি :
১৪ আগস্ট, ২০২৬, 7:28 PM

সরকারের সমালোচনা করার অধিকার সবার আছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারের বিরুদ্ধে কোনো মতামত বা ন্যারেটিভ তৈরি করলেও কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না। তবে রাষ্ট্রের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে বা ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।
বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, "সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিষয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। দেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনটি কীভাবে আরও কার্যকর ও শক্তিশালী করা যায়, তা নিয়ে আলোচনা চলছে।"
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, "বিগত সময়ে নিজেও সাইবার বুলিংয়ের শিকার হয়েছি এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হয়েছে। তবে এই আইন কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয়, এমনকি সরকারের বিরুদ্ধে মতপ্রকাশ বন্ধের জন্যও করা হচ্ছে না।"
তিনি আরও জানান, শিশু ও নারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং বাংলাদেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতেই আইনি সংস্কার করা হচ্ছে। তবে শুধু আইন দিয়ে সব রোধ সম্ভব নয় উল্লেখ করে তিনি নৈতিক শিক্ষার ওপর জোর দেন এবং অপতথ্যে জেনে-বুঝে লাইক বা কমেন্ট করলেও আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করেন। এছাড়া যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রতিটি ইউনিয়নে একটি খেলার মাঠ এবং উপজেলায় একটি মিনি স্টেডিয়াম তৈরির প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) উম্মে হাবীবা মীরা। এতে বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।