ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
অসহায় বিধবাকে বিয়ে করে চুরির অপবাদ: এলাকাছাড়া নবদম্পতি, একঘরে চাচাতো ভাই ! নওগাঁয় ৩৮ জন জটিল রোগীকে ৯ লাখ টাকার চিকিৎসা সহায়তা মাধবপুরে প্রশাসনের ‘নাকের ডগায়’ অবৈধ সিলিকা-বালু উত্তোলন, নেপথ্যে ইফতিখার চক্র বাগেরহাটে মায়ের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, ছেলের সংবাদ সম্মেলন গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি-যুবদল সংঘর্ষ, সাংবাদিক আহত সালনায় কৃষক কার্ডের কার্যক্রম পরিদর্শন করেন সাবেক কাউন্সিলর শাহিন আলম সালনা নাসির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ নিয়ে ম্যানেজিং কমিটির ক্ষোভ  গাজীপুরে জোলারপাড় প্রাইম মডেল স্কুলের শতভাগ রেজাল্ট রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

নওগাঁয় ৩৮ জন জটিল রোগীকে ৯ লাখ টাকার চিকিৎসা সহায়তা

#
news image

ক্যান্সার, কিডনিসহ ৬টি জটিল ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সহায়তায় নওগাঁয় আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহায়তার অংশ হিসেবে মোট ৩৮ জন রোগীর হাতে ৯ লাখ টাকার এ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু আনুষ্ঠানিকভাবে রোগীদের স্বজনদের হাতে এসব চেক তুলে দেন।

বিতরণকৃত অর্থ সহায়তার মধ্যে ১৩ জন রোগীকে ৫০ হাজার টাকা করে এবং ২৫ জন রোগীকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। চিকিৎসা ব্যয় মেটাতে সরকারের দেওয়া এ মানবিক অর্থ সহায়তা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে জানান উপকারভোগীরা।

চেক গ্রহণ শেষে রোগী ও তাঁদের স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এই সংকটাপন্ন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নওগাঁ প্রতিনিধি :

১৩ আগস্ট, ২০২৬,  11:37 PM