ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩
নিজস্ব প্রতিবেদক :
৩১ জুলাই, ২০২৬, 11:30 PM

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ৭৬ জন এবং চট্টগ্রাম বিভাগে ৬৯ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা ও বরিশাল বিভাগে ৪ জন করে নতুন রোগী হাসপাতালে ভর্তি হন। তবে অন্য বিভাগগুলোতে নতুন করে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩১০ জন। এর মধ্যে ১৪ হাজার ৮৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এ বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।