আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক :
২৭ জুলাই, ২০২৬, 10:55 PM

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে তিনটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালটির সব কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতি প্রদান করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে গত ১৯ জুলাই জারি করা এক নির্দেশনায় হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। পরবর্তীতে তদন্ত কমিটির জমা দেওয়া প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় এবং প্রয়োজনীয় শর্ত পূরণের ভিত্তিতে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বাতিল করে হাসপাতাল চালুর অনুমতি দেয় কর্তৃপক্ষ।
তবে হাসপাতালটি পুনরায় চালুর ক্ষেত্রে তিনটি শর্ত বেধে দিয়েছে মন্ত্রণালয়। শর্ত অনুযায়ী, ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্সের নির্দেশনা পুরোপুরি প্রতিপালন করতে হবে এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে এসব শর্তাবলি পরিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নিতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে বিভিন্ন অনিয়মের অভিযোগে গত ১৯ জুলাই মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে এবং শর্তপূরণ সাপেক্ষে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করল মন্ত্রণালয়।