আজমিরীগঞ্জে নদীভাঙন রোধে ৩২০ কোটি টাকার প্রকল্প পরিদর্শন করলেন এমপি
মিজানুর রহমান মাসুদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
২৭ জুলাই, ২০২৬, 10:02 PM

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক বাস্তবায়নাধীন ৩২০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য (হবিগঞ্জ-২) ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
পরিদর্শনকালে তিনি উপজেলার পাহাড়পুর থেকে সৌলরীবাজার পর্যন্ত কুশিয়ারা ও কালনী নদীর ভাঙনপ্রবণ বিভিন্ন এলাকা সরজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি প্রকল্পের কাজের অগ্রগতি, আধুনিক ব্লক ফেলা, কাজের স্থায়িত্ব ও ভাঙন প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে এমপি ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, "নদীভাঙন আজমিরীগঞ্জের উপকূলীয় মানুষের দীর্ঘদিনের এক স্থায়ী দুর্ভোগ ও আতঙ্কের নাম। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে টেকসই ও গুণগত মান নিশ্চিত করে দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কাজের মানের ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম বা ছাড় দেওয়া হবে না।"
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সুধীজন ও দলীয় নেতৃবৃন্দ।
এদিকে দীর্ঘদিনের প্রতীক্ষিত ৩২০ কোটি টাকার এ প্রকল্পটি শতভাগ বাস্তবায়িত হলে আজমিরীগঞ্জের বিস্তীর্ণ এলাকার বসতভিটা, ফসলি জমি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও যোগাযোগের একমাত্র রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হওয়া থেকে চিরতরে রক্ষা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ।