গাছা ও বাসনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা: এনসিপির সংবাদ সম্মেলনে আইনি ব্যবস্থার দাবি
আমিনুল ইসলাম রবিন (গাজীপুর):
২৭ জুলাই, ২০২৬, 9:18 PM

গাজীপুর মহানগরের গাছা ও বাসন থানা এলাকায় সাম্প্রতিক ঝটিকা মিছিল ও রাজনৈতিক পুনর্বাসনের পেছনে অর্থায়নের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর সহযোগী সংগঠনের নেতারা।
রোববার (২৬ জুলাই) গাজীপুর মহানগরের পালের মাঠ (মৃধা বাড়ি), ব্লক-বি, বরকত সরণিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন এনসিপির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগরে এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান। এ সময় জাতীয় কৃষক শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের আহ্বায়ক তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. মাইদুল ইসলাম, গাছা থানা সদস্য সচিব নাফিউ পাঠান, যুবশক্তি গাছা থানার আহ্বায়ক সম্রাট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কেন্দ্রীয় সদস্য রাহাত হাসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, সম্প্রতি গাজীপুরের সালনা, গাছা ও আশপাশের এলাকায় যে ঝটিকা মিছিল হয়েছে, তার পেছনে কয়েকজন ব্যক্তি অর্থায়ন করছেন বলে তাঁরা বিভিন্ন সূত্রে সুনির্দিষ্ট তথ্য পেয়েছেন। তাঁদের অভিযোগ, আব্দুর রহিম নামের এক ব্যক্তিসহ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তাঁরা প্রকাশ্যে চলাফেরা করছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত রয়েছেন।
এনসিপির নেতারা আরও অভিযোগ করেন, আব্দুর রহিম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসা, জমি দখল, বিস্ফোরক ব্যবহার, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগের দ্রুত ও যথাযথ তদন্ত করে তাঁদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অতীতে গাছা থানা, বাসন থানা এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে একাধিক লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমেও তাঁদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
নেতারা আরও বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দল কিংবা আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে পুনর্বাসন এবং তাঁদের ঝটিকা মিছিলে অর্থায়নের মাধ্যমে এলাকায় নতুন করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। বিষয়টিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে তাঁদের দাবির সপক্ষে সি.আর. মামলা নং-৮০৪/২০২৪, জি.আর. মামলা নং-২০/২০২৫ (বাসন থানা)-এর অনুলিপি, পূর্বে দাখিল করা অভিযোগপত্র, ছবি, ভিডিও ও অন্যান্য প্রমাণ্য নথি সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।
তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিম কিংবা তাঁর পরিবারের কারও কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।