ঢাকা ০১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩ বাগেরহাটে পুত্রবধূ ও তার পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলন ফটিকছড়িতে জমির বিরোধে ভাইয়ের মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য বোন আটক রাজশাহীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরিষাবাড়ীতে দুই সন্তানের জননীসহ সাবেক পুলিশ সদস্য আটক, পরে চম্পট বাগেরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে দীপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী ধৰ্ম দিয়ে বিভাজনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের সম্পর্ক নয়, যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সরকার: শেখ বশিরউদ্দীন লাইফ জ্যাকেট ছাড়াই পদ্মায় পারাপার, ইজারায় অনিয়মের অভিযোগ

রাজশাহীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

#
news image

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাতে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বোয়ালিয়া থানার দড়িখড়বোনা গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা (৪৫), রাজপাড়া থানার ডিঙ্গাডোবা গ্রামের মৃত রতনের ছেলে মো. সোহান (২৩) এবং একই থানার বহরমপুর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে রোহান আহমেদ (২৫)।

আরএমপির উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও এডিসি (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, তল্লাশিকালে মাসুদের কাছ থেকে ২৮৬ গ্রাম গাঁজা, ৪৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭৯০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া সোহানের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ৩ হাজার ৫০০ টাকা এবং রোহানের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি :

৩১ জুলাই, ২০২৬,  11:19 PM