লাইফ জ্যাকেট ছাড়াই পদ্মায় পারাপার, ইজারায় অনিয়মের অভিযোগ
লিয়াকত আলী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
৩১ জুলাই, ২০২৬, 8:12 PM

ফরিদপুরের চরভদ্রাসনের পদ্মা নদীর গোপালপুর-মৈনট নৌরুটে চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পারাপার হচ্ছেন। বৈরী আবহাওয়া ও শ্রাবণের উত্তাল নদীর মধ্যেও স্পিডবোটে মানা হচ্ছে না ন্যূনতম নিরাপত্তাবিধি, দেওয়া হচ্ছে না লাইফ জ্যাকেট। উপরন্তু ১৪ জনের বোটে ১৯ জন যাত্রী বহন এবং ১৫০ টাকার ভাড়া ১৮০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
নিরাপত্তার বিষয়ে ঘাটের ইজারাদার বাবুল শিকদার বলেন, “লাইফ জ্যাকেট বোটেই আছে, যাত্রীরা না চাইলে জোর করা যায় না।” তবে যাত্রী আরমান শেখ জানান, বারবার চাওয়া সত্ত্বেও চালক জ্যাকেট দেননি।
এদিকে, ঘাট ইজারা নিয়ে মারাত্মক অনিয়মের অভিযোগ তুলেছেন সাবেক ইজারাদার ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান শিকদার। তিনি অভিযোগ করেন, ২০২২ সালে যেখানে ৮ কোটি ৩৩ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছিল, সেখানে চলতি বছর কোনো প্রচারণা ছাড়াই ঢাকা কমিশনার কার্যালয় থেকে মাত্র ৭০ লাখ টাকায় রহস্যজনকভাবে এটি ইজারা দেওয়া হয়েছে।
ঝুঁকিপূর্ণ পারাপার বন্ধে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা এবং ইজারা প্রক্রিয়ার অনিয়ম তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।